Pages

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

ফেইসবুক ,টুইটার,ইউটিউব থেকে ঘুমিয়ে ঘুমিয়ে প্র্রতি মাসে মিনিমাম ২০ হাজার টাকা আয় করার উপায়



ফেইসবুক লাইক ,টুইটার ফলোয়ার,ইউটিউব লাইক এবং seo সার্ভিস বিক্রি করার চরম সাইট সাথে বুঝে নিন ফ্রি বুট
সবাই কেমন আছেন ? আশা করি ভালই ,আমার প্রথম টিউনে আপনাদের সবাইকে স্বাগতম । যারা ফেইসবুক লাইক ,টুইটার ফলোয়ার,ইউটিউব লাইক এবং seo সার্ভিস বিক্রি করেন বা যারা নতুন তাদের জন্য আমি কিছু নতুন সাইট নিয়ে আলোচনা করব । চলুন এখন দেখে নেই কিভাবে লাইক এর কাজ করবেন । আপনি প্রতিদিন ১০০০ লাইক বা তার চেয়ে বেশি করবেন ।প্রথমে  http://www.addmefast.com e Sign up করেন ।



এডমিফাস্টে    আপনি ম্যানুয়ালি লাইক এর কাজ করতে পারেন তবে আরও সহজ করে দিচ্ছি আপনি এই লিংক থেকে বুট গুলো ডাউনলোড করে নিন ।
তারপর  এই লিংক থেকে মজিলা ইমাক্রস  এডঅন ডাউনলোড করেন নিন   ।  এখন  addmefast   এর বুট গুলো কপি করে  C:\Users\Your User Name\Documents\iMacros\Macros পেস্ট করুন ।   now again login  on addmefast   then  এড এ সাইট বাটনে ক্লিক করে যেকোন একটি লিংক এড করে নিন ।  তারপর আপনি যেকোন একটা ফেইসবুক একাউন্টে লগিন করুন ।  এখন  আপনার পয়েন্ট এড করার পালা  । তবে  খেয়াল করুন  এটি একটি  এক্সচেন্জ সাইট এর মত । আপনি একটি  ফেইসবুক লাইক ,টুইটার ফলোয়ার,ইউটিউব লাইক  নির্দিষ্ট এমাউন্টের পয়েন্ট পাবেন । আবার আপনি যখন  কোন একাউন্টে লাইক এড করবেন সেখানে আপনার একাউন্ট থেকে অটোমেটিক কেটে যাবে । তাহলে চলুন দেখি কিভাবে আপনার বা আপনার ক্লাইন্টের পেইজ এড করবেন ।



এখন দেখুন মজা আপনার আর নিজে কোন কাজ করতে হবেনা আপনার বুট নিজে নিজে পেজ খুলবে আর অটোমেটিক লাইক মারতে শুরু করবে । এভাবেই প্রতিদিন ৫০০ থেকে ১০০০ লাইক দিতে পারবেন ।

এখন চলুন দেখি  ফেইসবুক লাইক ,টুইটার ফলোয়ার,ইউটিউব লাইক এবং seo সার্ভিস  কোথায় বিক্রি করবেন এবং পেমেন্ট মেখড :
Download Link for : Addmefast  

এই বুটের বৈশষ্ঠ্য হল এটি দিয়ে ঘন্টায় ১০০০ পয়েন্ট করা যায়
ফেইসবুক লাইক ,টুইটার ফলোয়ার,ইউটিউব লাইক এবং seo সার্ভিস বিক্রি করার অনেক সাইট আছে যেখানে আপনি ফ্র্রিতে পোস্ট করতে পারেন ।
Seomarts: Seomarts ও একটি জনপ্রিয় সাইট  যেখানে ফেইসবুক লাইক ,টুইটার ফলোয়ার,ইউটিউব লাইক এবং seo সার্ভিস বিক্রি  করতে পারবেন ।
পেমেন্ট মেখড: পেপাল,পেয়যা,পারফেক্ট মানি এবং নেটেলার মাষ্টারকার্ড
মিনিমাম উইথড্র এমাউন্ট: ২ ডলার


ইল্যান্সে দেশের ফ্রিল্যান্সার ৪০ হাজার ছাড়িয়েছে



ঘরে বসে অনলাইনে কাজ করছেন দেশের অনেক ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী। অনলাইন মার্কেটপ্লেসে ইল্যান্সে বাংলাদেশের মুক্ত পেশাজীবীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।
ইল্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩ সালের এপ্রিল মাসের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইল্যান্সে ৪০ হাজারের বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স ২০১২ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০১২ সালের শেষ নাগাদ এ সাইটটিতে দেশি ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল ৩০ হাজার। গত চার মাসে বাংলাদেশ থেকে ইল্যান্সে নিবন্ধন করেছেন প্রায় ১০ হাজার ফ্রিল্যান্সার।
বাংলাদেশ থেকে অনলাইনে কাজের বাজার বাড়ছে এবং দ্রুত দক্ষ ফ্রিল্যান্সারের সংখ্যাও বাড়ছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।
ইল্যান্সের তথ্য অনুযায়ী, শুধু ব্যবহারকারীর সংখ্যাই নয়, বৃদ্ধি পাচ্ছে উপার্জনকারী ফ্রিল্যান্সারের সংখ্যাও। ২০১৩ সালের প্রথম তিন মাসেই বাংলাদেশ থেকে ইল্যান্সে কাজ পেয়েছেন এক হাজার ৮২৪ জন ফ্রিল্যান্সার, যাঁদের মধ্যে ৬০০ জন ছিলেন ইল্যান্সে একদম নতুন, যাঁরা আগে কখনো ইল্যান্সে কোনো কাজ করেননি। ২০১৩ সালের প্রথম তিন মাসেই চার হাজার ২৬৭টি কাজে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি ফ্রিল্যান্সার।

কাজ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাজদাতারা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নিয়োগ দিচ্ছেন। ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা সবচেয়ে বেশি কাজ পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র্রের কাজদাতার কাছ থেকে। এর পরেই দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রথম সাতটি দেশের মধ্যে অন্য স্থানগুলোতে আছে যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও নেদারল্যান্ডস।
 সেরা দক্ষতা

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আইটি বা তথ্যপ্রযুক্তি  বিভাগে কাজ পাওয়া ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি। বাংলাদেশ থেকে ইল্যান্সে এ পর্যন্ত সবচেয়ে বেশি কাজ পেয়েছেন পিএইচপি জানা ফ্রিল্যান্সাররা। এর পরেই সেরা ১০টি দক্ষতার তালিকায় আছে এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, সিএসএস, মাইএসকিউএল, ফটোশপ, ইন্টারনেট মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডাটা এন্ট্রি। তবে নতুন দক্ষতা হিসেবে দ্রুত উঠে আসছে অ্যান্ড্রয়েড এবং আইফোন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।

ঢাকার বাইরে ফ্রিল্যান্সিং

ঢাকার বাইরে বিভিন্ন জেলার ফ্রিল্যান্সাররা উপার্জনের দিক থেকে ধীরে ধীরে উঠে আসছেন। ইল্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাইরে বেশির ভাগ সফল ফ্রিল্যান্সার রয়েছেন বিভাগীয় শহরগুলোতে। উপার্জনের দিক দিয়ে বাংলাদেশের সেরা সাতটি শহর হলো ঢাকা, খুলনা, জামালপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বগুড়া।

রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

আউটসোর্সিংয়ে বাংলাদেশ শীর্ষ তিনে


বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বের শীর্ষস্থানীয় আউটসোর্সিং প্রতিষ্ঠান ওডেস্কের সহ-সভাপতি ম্যাট কুপার। এ মুহূর্তে বিশ্বব্যাপী বিকল্প কর্মসংস্থান হিসেবে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে আউটসোর্সিং। এ মুহূর্তে ওডেস্কের তালিকায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ তিন-এ অবস্থান করছে। কথাগুলো বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন ম্যাট কুপার।


২০০৯ সাল থেকে বাংলাদেশে  পরিচিতি পেতে থাকে ওডেস্ক। মাত্র তিন বছরে ওডেস্কের পুরো কাজের ১২ ভাগ দখলে নিয়েছে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ প্রযুক্তিবিদরা। কিন্তু প্রথম স্তরে এ সংখ্যা ছিল মাত্র ২ ভাগ।

আউটসোর্সিংয়ের  বাংলাদেশের সম্ভাবনার ব্যাপারে বাংলানিউজের কাছে উৎসাহব্যঞ্জক তথ্য তুলে ধরেন ম্যাট কুপার। ভবিষ্যতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আমলে নিয়েছে ওডেস্ক। এ জন্যই সফরে এসেছেন ওডেস্কের দুজন যোগাযোগ কর্মকর্তা। এ সফরে কুপারের সঙ্গে এসেছেন ওডেস্কের কন্ট্রাকটর কমিউকেশনের মুখপাত্র মনিকা চুয়া। তিনিও বাংলানিউজকে জানিয়েছেন দারুণ সব সম্ভাবনার কথা।

বাংলাদেশের  জনসংখ্যার ৭০ ভাগই তরুণ। বিশ্বের খুব কম দেশেরই এ শক্তি আছে। একে  ইয়ুথ পাওয়ার বা ‘যুবশক্তি’ বলে অভিহিত করেন আউটসোর্সিং-বিশ্বের দিকপাল কুপার। এর আগেও গত ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত ই-এশিয়া সফরে এসে লাখ লাখ তরুণকে মাতিয়ে গেছেন তিনি। ব্যাখ্যা করেছেন আউটসোর্সিংকে। জানিয়েছেন বিকল্প কর্মসংস্থানের কথা। জয় করতে বলেছেন হতাশা আর বেকারত্বকে। হাসি আর সুস্পষ্ট বাক্য তরুণরা সহজেই বুঝতে পারে। এ অর্থে বাকপটু আর মিষ্টভাষী কুপারের মতো ব্যক্তিত্ব বাংলাদেশে খুবই কমই এসেছেন।

বাংলাদেশের এ খাতে ৫ হাজার কোটি টাকা আয় করার সুযোগ আছে। এটি দ্বিগুণ হলেও কোনো অবাক হবার মতো ঘটনা হবে না। এ মুহূর্তে বাংলাদেশের লাখ লাখ তরুণ-তরুণী ওডেস্কের জন্য কাজ করছেন। আর আয়ও করছেন তুলনামূলক অনেক ভালো। গড়ে বাংলাদেশে ওডেস্কের প্রতিটি কর্মী ৬ হাজার টাকার মতো মাসিক আয় করছেন। এটি অফুরান সম্ভাবনার সূচনা মাত্র।

এ মুহূর্তে অনলাইন চাকরিতে ওডেস্কের হয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি কাজ করছে ‘সার্চ ইঞ্চিন অপটিমাইজেশন’ খাতে। এটি সহজেই করা যায় বলে এ দিকটায় তরুণরা বেশি আকৃষ্ট হন।

তবে অ্যানড্রইড অ্যাপ, ট্রেড এন্ট্রি, পিএইচপি কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে আরও বেশি তরুণ আগ্রহী হলে গুণসম্পন্ন এবং দক্ষ কর্মী তৈরি করা সম্ভব। তখন ঘণ্টাভিত্তিক আয় ১০ ডলার থেকে বেড়ে ১০০ ডলার পৌঁছতে পারে। বাংলাদেশের তরুণদের এ ধরনের যোগতা এবং দক্ষতা আছে বলে ম্যাট কুপার স্পষ্টই জানালেন। বাংলাদেশের তরুণ সমাজ অনেক বেশি মেধাবী এবং সম্ভাবনাময়। এদের শুধু সঠিক ক্যারিয়ারভিত্তিক দিকনির্দেশনা দিলেই বেকারত্বে বিপরীতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ওডেস্ক ওয়ার্ল্ড ওয়ার্ক র‌্যাংকিংয়ে মাত্র ৩ বছরে শীর্ষ ৩-এ উঠে আসা এরই বাস্তব প্রমাণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আউটসোর্সিংয়ে বাংলাদেশ এখন জব রেন্টারদের কাছে বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়।

বাংলাদেশে শাখা অফিস করার কোনো পরিকল্পনা আছে কি না বাংলানিউজের করা এমন প্রশ্নের জবাবে ম্যাট কুপার হাসিমুখে বললেন, ``আমাদের তো অফিস আছে সবখানেই। তবে তা ভার্চুয়াল এবং গ্লোবাল। অফিসহীন কাজকেই তো ‘আউটসোর্সিং’ বলে। এখানে দেশ কোনো বিষয় নয়। সময়মতো সঠিক কাজ আর দক্ষতাই এখানে মুখ্য বিষয়।``

বিকেলে ‘কন্ট্রাকটর অ্যাপ্রিসিয়েশন ডে’ উপলক্ষে বাংলাদেশের শীর্ষ দু শতাধিক তরুণকে সার্টিফিকেট বিতরণ করেন ওডেস্কের মার্কেট প্লেস অপারেশন্সের সহ-সভাপতি ম্যাট কুপার। বাংলাদেশ এ মুহূর্তে ওডেস্কের কাছে খুব গুরুত্বপূর্ণ কর্মবাজার বলে অভিহিত করেন কুপার।

অচিরেই আবারও বাংলাদেশ সফরে আসার দৃঢ় ইচ্ছার কথা জানালেন ওডেস্কের শীর্ষ এই কর্মকর্তা। তবে এর মধ্যে বেশ ক`টি দেশ ভ্রমণের কথাও জানান ম্যাট কুপার।
                                               (KvRx  AvLZviæ¾vgvb iv‡mj)